Main Menu

মোগলাবাজারে বাস চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

Manual3 Ad Code

দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১ মার্চ শুক্রবার বেলা ২টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার ইউনিয়নের ধরমপুর গ্রামের সামনে।

নিহত শিশু মাসিয়াত জাহান মাহিয়া (৭) মোগলাবাজার ইউনিয়নের গোপালগাঁও গ্রামের যুবলীগ নেতা মোঃ হেলাল আহমদের কন্যা। মাহিয়া সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর স্ট্যান্ডার্ড টু শ্রেণির মেধাবী ছাত্রী (ফাস্ট গার্ল)

জানা যায়, মাহিয়া তার দাদীর সাথে বাড়ি থেকে বের হয়ে ফুফুর বাড়ির উদ্দেশ্যে মোগলাবাজার থেকে ইজিবাইক যোগে ধরমপুর গ্রামের সামনে নামে। এ সময় সিলেট থেকে কুলাউড়াগামী একটি বাস (মৌলভীবাজার-জ-০৫-০০০৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসটি আটক করে।

Manual3 Ad Code

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও বাসটি জব্ধ করে থানায় নিয়ে যায়।

Manual6 Ad Code

প্রশাসনের অনুমতি নিয়ে মাহিয়ার লাশ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। পরে
শুক্রবার রাত ১০টায় নামাজে জানাযা শেষে মাহিয়ার লাশ দাফন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

এদিকে মেধাবী ছাত্রী মাসিয়াত জাহান মাহিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সানফ্লাওয়ার কিন্ডারগাটেনের নির্বাহী পরিচালক গুনেন্দ্র রঞ্জন চক্রবর্তী, পরিচালক- মোঃ মুহিবুর রহমান, মোঃ আপ্তাব উদ্দিন, এমএস ইসলাম সেরুল, মোঃ মুফিজুল ইসলাম সারজুল, প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
শোকবার্তা তারা মাহিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code