চকবাজারে দগ্ধ আরেকজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে রেজাউল ইসলাম (২২) নামে এক যুবক শুক্রবার (১ মার্চ) সকালে মারা গেছেন।
দগ্ধদের মধ্যে আরও তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ২১ বছর বয়সী রেজাউলের শরীরের ৫১ শতাংশ পুড়ে গিয়েছিল। শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এনিয়ে বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে তিনজন মারা গেলেন। এর আগে তিনজনকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্ন ইউনিটে ভর্তি তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এনিয়ে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা সরকারি হিসাব মতে ৭০ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজনের সন্ধান মেলেনি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed