টেকনাফে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।
জানা গেছে, উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন মগপাড়ার কাকড়া প্রজেক্ট এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞতনামা দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুদ জামান। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে একই উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় দু’দলের মধ্যে গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নজির আহমেদ (৩৮) ও গিয়াস উদ্দিন (৩৫)। টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed