পাকিস্তানি মর্টার শেলে দুই ভারতীয় নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সামীন্ত এলাকার শূন্যরেখায় ভারি মর্টার শেল হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পঞ্চ জেলায় সন্ধ্যে সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সেনা মুখপাত্র জানায়, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ লাইনের কাছে ভারি মর্টার শেল ও অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে বলে জানানো হয়।
স্থানীয় এলাকার পুলিশের দাবি, পাক সেনারা গ্রামবাসীর ওপর মর্টার বোমা হামলা চালায়।
ভারত দাবি করছে ২৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর আগে জুনে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী ভারতীয় ৩ জওয়ানকে হত্যা করেছে। এ ছাড়া ২৩ জন আহত হয়েছে।
এদিকে, মঙ্গলবার ভোরে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আজাদ কাশ্মিরে আরেকটি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত। এতে সাড়ে ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দিল্লি। তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed