Main Menu

ভারতের গোলাবর্ষণে আযাদ কাশ্মীরে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোলাবর্ষণে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘ডন’ এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কোটলি, ভিম্বার ও পুঞ্চ জেলায় এ হামলা চালানো হয়।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে বলেছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। বাকিরা বেসামরিক নাগরিক। তবে তারা তিনজন আহত হওয়ার কথা জানিয়েছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা শরিক তারিকের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার নাইখল সেক্টরের একটি বাড়িতে এই মর্টার হামলা চালায় ভারতীয় সেনারা। এতে ওই বাড়ির গৃহকর্ত্রী, তাঁর দুই শিশু সন্তানসহ চারজন নিহত হয়েছে।

এদিকে পাকিস্তানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) কমপক্ষে ৪৬ সদস্য নিহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Share





Related News

Comments are Closed