কাজে অনিয়ম, সিসিকের ৪ প্রকৌশলীকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলীসহ চারজনকে শোকজ করেছেন মেয়র। আগামী তিনদিনের মধ্যে এই শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। গত সোমবার এই শোকজ নোটিশ দেয়া হয়েছে বলে সিসিক সূত্র জানিয়েছে।
শোকজপ্রাপ্তরা হলেন- সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব, উপ সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও কার্য সহকারী মোহাম্মদ ঈসা।
সিসিক সূত্রে জানা যায়, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চালিবন্দর এলাকার একটি ছড়া সংস্কার ও উদ্ধারের কাজ পরিদর্শনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। গত সোমবার পরিদর্শনে গিয়ে কাজের নিন্মমান দেখে উন্নয়ন কাজটি স্থগিত করে দেন। কাজে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও গাফিলতির দায়ে মেয়র ওইদিনই চার জনকে শোকজ করেন।
এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নিন্মমানের পাথর, বালু ও সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। পরীক্ষার জন্য নির্মাণ সামগ্রী ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীসহ চারজনকে শোকজ করা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed