Main Menu

কাজিরবাজার সেতু থেকে ৩ ছিনতাইকারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজার সেতু থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো- নগরীর লোহারপাড়ার সেলিম মিয়ার কলোনির বাসিন্দা কাদির মিয়ার ছেলে অজিত মিয়া (২২), ঘাসিটুলার স্বপন মিয়ার বাসার ভাড়াটিয়া সুমন মিয়ার ছেলে পলাশ মিয়া (২০) ও সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার গোয়াবাড়ি উপরপাড়ার ইউনুছের মেসের ভাড়াটিয়া মৃত মাহবুব আলীর ছেলে পারভেজ (২৫)।

আটককৃতরা দীর্ঘদিন ধরে নগরীতে ছিনতাই করে আসছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।

Share





Related News

Comments are Closed