Main Menu

বিশ্বনাথে দুটি মোটরসাইকেল চুরি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রেক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামে কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের বাড়ির বসতঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সোমবার গভীর রাতে গেইটের তালা ভেঙ্গে বারান্দায় রক্ষিত কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের ডিসকভার (নং সিলেট হ- ১৪-৪৫৪১) ১২৫ সিসি মোটরসাইকেল ও তার চাচাতো ভাই কয়ছর আহমদের হিরো (নং সিলেট হ ১৪-৭৭৮১) ১০০ সিসি মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে মঙ্গলবার সকালে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed