সিলেটে বাস খাদে পড়ে শিশু নিহত, আহত ৩০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-জকিগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তাসমিয়া বেগম (৬) নামের এক শিশু নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জকিগঞ্জ উপজেলার কটালপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাসমিয়া বেগম (৬) জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের নিলাম্বরপুর গ্রামের ছমির আলীর মেয়ে। সে জকিগঞ্জ উপজেলার নিলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্রী।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ জানান, গুরুতর আহত কানাইঘাট উপজেলার কাড়াবাল্লাহ গ্রামের মুহিবুর রহমান, জকিগঞ্জ উপজেলার শাহগলী এলাকার এরশাদ আলীর মেয়ে ফাতেমা বেগম (৫০), মৃত রবীন্দ্র মোহন দাসের ছেলে রাধা বিনোদ (৫৭) ও কামাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫), এওলাসার গ্রামের সুধারাম রায়ের ছেলে নির্মল রায় (২২), নিজ গ্রামের আব্দুন নুরের ছেলে কয়ছর আহমদ (৩২), কাপনা গ্রামের আব্দুল বাছিতের স্ত্রী জেসমিন বেগম (২৯) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদের মধ্যে মহিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত ১৫ জনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed