Main Menu

আলিকা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য মন্ত্রনালয় ও ধর্ম মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষিখাতে কৃষকদের উৎসাহিত করতে ভর্তুকিসহ সেচ সুবিধার জন্য ভরাট হওয়া খাল পুন:খনন করা হচ্ছে। এতে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষের উন্নয়ন সাধিত হবে।

এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী ১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে শুক্রবার সকালে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ আলিকা খাল পুনঃখনন কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়ার সভাপতিত্বে ছাত্রলীগ নেতা এমরুল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। জেলা আওয়ামীলীগ এর উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল লতিফ বালাগঞ্জ থানার ওসি গাজী মতিউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু। আওয়ামীলীগ নেতা দিলু মিয়া, যুবলীগ নেতা ময়নুল ইসলাম সালেহ, জুবের আহমদ শাহীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মালিক মিয়া, সজল কান্দি লস্কর, মিনহাজ উদ্দিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed