সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক এমপি গত ২১ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিবাজার-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, স্থাস্থ্য সচিব জি.এম সালেহ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ, সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ডাঃ মাহবুবুল হক, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার ভূমি খালেদা বেগম রেখা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া, তেতলী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ময়নুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, বিশিষ্ট সমাজসেবী খালেদুল ইসলাম কোহিনুর, সিলাম ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক এমপি গোয়ালগাঁও মৌজার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান ঘুরে ঘুরে দেখেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed