Main Menu

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম রাহুল আহমেদ (১৯)।সে ঢাকার যাত্রাবাড়ী এলাকার শাহিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাহুল ও তার বন্ধুরা মিলে ৪০ জনের একটি দল ঢাকা থেকে জাফলং ভ্রমণে আসে। বিকেল ৩টার দিকে রাহুলসহ কয়েকজন বন্ধু মিলে জাফলং জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে।

এ সময় সাঁতার না জানায় সবার চোখের আড়ালে রাহুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed