গোয়াইনঘাটে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
গোয়াইনঘাট প্রতিনিধি : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফারুক সরকার এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী সুমনের মনোনয়ন বাতিল করা হয়।
বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। ফারুক সরকারের মনোনয়ন বাতিল হওয়ায় এখন নির্বাচনী লড়াইয়ে আছেন ৭ প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ’র উপদেষ্টা গোলাপ মিয়া, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক একাধিকবারের ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা বিএনপি নেতা শাহ আলম স্বপন ও স্বতন্ত্র প্রার্থী জামাল আহমদ।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ, এমসি কলেজ ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা দেলোওয়ার হোসেন, জেলা ছাত্রদল নেতা সালেহ আহমদ, যুবলীগ নেতা হীরক দেব, সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভুইয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর প্রত্যেকেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করবেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, যুবলীগ নেত্রী পদ্মা দেবী এবং সাবেক ইউপি সদস্যা মনোয়ারা বেগম বীনা।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed