মৌলভীবাজারে মনু নদী খননের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: মনু নদী খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও মৌলভীবাজার শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মনু নদীর চরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এ সময় প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিল।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার শাখার সভাপতি আ স ম সালেহ সোহেলের সভাপতিত্বে ও কয়ছর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ ফিরোজ, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক সালেহ এলাহি কুটি, বকসি ইকবাল আহমদ, বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, শাহাদাত হোসেন, সাবেক চেম্বারের সভাপতি ডা. আব্দুল আহাদ, খালেদ চৌধুরী, আলিম উদ্দিন হালিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যথাসময়ের মধ্যে খননের কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় মনু নদ খনন ও শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
তারা বলেন, অনেক আগে ঠেন্ডার হয়েছে মনু নদী খনন করার জন্য। কুশিয়ারার মুখ থেকে এবং মনু ব্যারেজ পর্যন্ত ২৩ কিলোমিটার খনন হওয়ার কথা। কিন্তু যে দুটি প্রতিষ্ঠান এই খননের জন্য কাজ পেয়েছে তারা ঠিক সময়ে কাজ শুরু না করায় এবং শেষ করতে না পারায় আজকে আমাদেকে মনু নদীর ভেতরে চরের মধ্যে মানববন্ধন করতে হচ্ছে। এই কাজের জন্য আরও তিন মাস বর্ধিত করা হয়েছে।
মৌলভীবাজারবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে হলে এই তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনু নদের ২৩ কিলোমিটারের কাজ যথাযথভাবে সম্পন্ন করার আহ্বান জানায় মানববন্ধনে বক্তারা।
উল্লেখ্য, মৌলভীবাজারের মনু নদীর (মনু ব্যারেজ থেকে মনু মুখ পর্যন্ত) ২৩ কিলোমিটার নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়াধীন বিআইডব্লিউটিএ’র ২৬ কোটি ৫৬ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে। কিন্ত প্রকল্পের মেয়াদ শেষ হলেও দৃশ্যত কোনো অগ্রগতি দেখা যায়নি।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed