চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১২২টি উপজেলায় ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।
বুধবার (২০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ৪ মার্চ, বাছাই ৬ মার্চ, প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।
ইসি সচিব জানান, নির্বাচনের জন্য ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ১৬ জন জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৬৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৭০ জন উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১২৯ উপজেলায় ভোটের তারিখ রেখেছে ইসি। আর ২৪ মার্চ তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে। বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোট হবে। শেষ ধাপের তফসিল এখনও হয়নি।
Related News
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনাRead More
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভাRead More



Comments are Closed