ফেঞ্চুগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন ১৯ প্রার্থী
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সিলেট জেলা রিটার্নিং ও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ মুজিবুর রহমান জকন, স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম, ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, হারুন আহমদ চৌধুরী, সুলতানা রাজিয়া ডলি, মাতাব চৌধুরী, মনির আলী নানু ও হারুনুর রশীদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শহিদুর রহমান, মনিরুল ইসলাম ভুইয়া, জাহিরুল ইসলাম, সাহাদ মিয়া, বখতিয়ার হোসেন, আব্দুল খালিক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম, ফেরদৌসী বেগম ইকবাল, সেলিনা ইয়াসমীন, মোহীনি বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১৮ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed