Main Menu

সিলেট আইনজীবী সমিতির ৫ কোটি টাকার বাজেট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ০২ নং হলে আয়োজিত সভায় ৫ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৭৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়।

সমিতির সভাপতি এডভোকেট মো. জামিলুল হক জামিলের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এডভোকেট শংকর লাল দাস ও এডভোকেট জোহরা জেসমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির লাইব্রেরী বিষয়ক সম্পাদক এডভোকেট এম. আবদুল করিম আকবরী এবং গীতা পাঠ করেন এডভোকেট এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০১৯ সনের ৫ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৭৩২ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ২১ লক্ষ ৩০ হাজার ৩৪৮ টাকা এবং উদ্বৃত্ত ৩ হাজার ৩৮৫ টাকা। সভায় সর্বসম্মতিক্রমে বাজেট অনুমোদিত ও গৃহীত হয়।

বাজেট সাধারণ সভায় সমিতির সহ সভাপতি-১ এডভোকেট মো. মুছলেহ উদ্দিন ও সহ সভাপতি-২ এডভোকেট মো. এখলাছুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট রাশিদা সাঈদা খানম ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আলী হায়দার ফারুক, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান ও এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, সহ-সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার রানা, এডভোকেট মো. রবিউল ইসলাম ও এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট দীনা ইয়াসমিন, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট মো. আখতার হোসেন খান, এডভোকেট এ এস এম আব্দুল গফুর, এডভোকেট মো. জমিরুল ইসলাম চৌধুরী, এডভোকেট মো. ছয়ফুল হোসেন, এডভোকেট গৌর বিকাশ চৌধুরী, এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী, এডভোকেট মোহাম্মদ ফজলুর রব, এডভোকেট মো. ওবায়দুর রহমান এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটসহ আটশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে আহ্বান জানালে আলোচনায় অংশ নেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, সাবেক সধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) ও এডভোকেট শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), সিনিয়র সদস্য এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট মো. রাজ উদ্দিন, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, এডভোকেট মো. কামাল হোসেইন, এডভোকেট মো. জোবায়ের বখত জুবের, এডভোকেট মো. আকমাল খান প্রমুখ।

Share





Related News

Comments are Closed