Main Menu

ছেলের বিয়ে নিয়ে ফেসবুকে সোহেল তাজের স্ট্যাটাস

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ এবার নিজের একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে দিচ্ছেন।

পুত্রের বিয়ে নিয়ে গতকাল শনিবার বিকেল ৫টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ।

সেখানে সবাইকে পুত্রের বিয়ের সুখবরটি জানিয়ে সবার কাছে দোয়া চান।

সোহেল তাজের পুত্রবধূর নাম লাবিবা জামান। কনে পেশায় আইনজীবী।

সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

আমি সবার সঙ্গে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা. কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ড. বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)।

আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি, যাতে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর, সুখী ও শান্তিময় হয়।

Share





Related News

Comments are Closed