ফাগুনের শুরুতেই সিলেটে শিলাবৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার সকাল থেকেই সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল পৌণে ৭টার দিকে শিলাবৃষ্টি হয়। নগরী ছাড়াও জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলায়ও শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সারাদেশের মতো সিলেটে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিধ সাইদ আহমদ চৌধুরী।
এদিকে শিলাবৃষ্টির কারনে অনেক ধানক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। আরো বৃষ্টি হলে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন তারা।
গুড়ি গুড়ি বৃষ্টি ও গোমট আবহাওয়ার কারনে নগরীতে অন্যদিনের তুলনায় লোকজন কম। জরুরী কাজ ছাড়া অনেকে বাইরে বের হচ্ছেন না। মেঘলা দিনের প্রভাব পড়েছে ফুটপাত ও ভ্রাম্যমান ব্যবসার ওপরও।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed