আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দোহা হয়ে আবুধাবি পৌঁছেন।
এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-০০৪ ফ্লাইটে জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফরের প্রথম দিনই চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এ সফরে আল বাহার প্যালেসে ইউএইর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হবে।
এ ছাড়া আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমসহ অন্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।
আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয় দিনের সফরে গত বৃহস্পতিবার দুপুরে মিউনিখে পৌঁছেন শেখ হাসিনা।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।
সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে ২০ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন শেখ হাসিনা।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed