কাশ্মীরে গাড়িবোমা হামলায় নিহত বেড়ে ৪১
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা শুক্রবার বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দেশটির আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, শ্রীনগরের বাইরে লেথপোড়া শহরে সিআরপিএফ গাড়ি বহর পৌঁছানোর পর একটি বাসে ধাক্কা মারে বিস্ফোরকভর্তি গাড়িটি। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এছাড়া বিস্ফোরণে অন্তত পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বাহিনীর ওপর এই অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ গাড়িবোমা হামলা।
প্রসঙ্গত, বৃটিশ শাসনমুক্ত হওয়ার পর থেকেই অমীমাংসিত কাশ্মীর রাজ্য নিয়ে পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। পাকিস্তানের অধীনে স্বাধীন রাজ্য হিসেবে কাশ্মীরকে চায় এক গোষ্ঠী। অন্যদিকে ভারতের অধীনে কাশ্মীরকে চায় আরেক গোষ্ঠী।
Related News
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More



Comments are Closed