Main Menu

কোম্পানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ১জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কালা মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান পরিচালনা করে কালা মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে মৃত শফিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কালা মিয়ার বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা ও মাদক সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়া ২০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed