বালাগঞ্জে শিশু গণধর্ষণের ২ আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রী গণধর্ষণ মামলার মূল ২ আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শনিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাহুবল উপজেলার মীরপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- বালাগঞ্জ উপজেলার শিওরখান গ্রামের সুমুদ্দিন মিয়ার ছেলে মো. বশির মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল সালিকের ছেলে মো. সিতাপ আলী (২৩)।
র্যাব-৯ জানায়- আটক দুজন গত ২২ নভেম্বর ভিকটিম ওই মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক একটি পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে যাওয়ার পর পালাক্রমে গণধর্ষণ করে। এরপর থেকে তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেপ্তারকৃত দুজনকে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed