Main Menu

সাহাব উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেটের ফল ব্যবসায়ী সাহাব উদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রয়ারী শনিবার মদিনা মার্কেট এলাকায় বৃহত্তর মদিনা মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মৃত সাহাব উদ্দিনের ছোট ভাই সাজ্জাদ আহমদ, মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আমির মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শিবলী আহমদ, ব্যবসায়ী আশিক আলী মাসুক, মহসিন আহমদ, মিজানুর রহমান জিতু, জুবেল আহমদ, আব্দুল মুমিন, সুরমা বাবু, তোফায়েল আহমদ, হাবিবুর রহমান, এম.এ কাইয়ুম, বাবলু আহমদ, বাদশা মিয়া, আতিকুর রহমান আতিক, ইব্রাহিম মিয়া, আব্দুল করিম সাচ্চু, আহাদ মিয়া, তাহমিদ আহমদ নাদেল, ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ

মানববন্ধনে বক্তারা বলেন, ফল ব্যবসায়ী সাহাব উদ্দিন একজন নিরীহ প্রকৃতির লোক ছিলেন। কিন্তু যারা তাকে হত্যা করেছে তারা কখনো পার পাবে না। তাদের বিচার অচিরেই হবে। একজন ব্যবসায়ী হিসেবে আমরা সর্বস্তরের ব্যবসায়ীরা এ হত্যার নিন্দা জানাই এবং এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। ৪৮ ঘন্টার মধ্যে ফল ব্যবসায়ী সাহাব উদ্দিনের খুনীদের গ্রেফতার করুন, অন্যথায় সর্বস্তরের ব্যবসায়ীরা কঠিন আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

Share





Related News

Comments are Closed