‘সিলেট সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হবে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেছেন- অতি শিগগিরই সিলেট সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক এবং জনগণ এক হয়ে কাজ করতে পারলে সিলেটে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা সম্ভব হবে। এরজন্য আমার ভাই সাবেক অর্থমন্ত্রী জায়গাও নির্ধারণ করেছিলেন। কিন্তু কিছু লোক সেখানে হাসাপাতাল না হওয়ার জন্য বাধা সৃষ্টি করে। কিন্তু এখন আমি মন্ত্রণালয়ে সেটি তুলে ধরব।
তিনি বলেন- অনেকেই আগে অভিযোগ করতেন সিলেট ওসমানী হাসপাতাল নোংরা, এতে পর্যাপ্ত সেবা পাওয়া যায় না। কিন্তু আমি আনন্দিত যে ব্রিগেডিয়ার মাহবুবুল হক এই হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবায় অনেক উন্নতি হয়েছে।
তিনি আরো বলেন- আমি খুবই আনন্দিত কারণ আগে ওসমানী হাসপাতালে নার্স ছিলেন ৪০০ জন, এখন ৬৩৮ জন নার্স সেখানে রোগীদের সেবা দিচ্ছেন।
শনিবার (২ ফেব্রয়ারী) বিকাল ৫টার দিকে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিওমেক হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সেবা তত্তাবধায়ক শিউলী আকতার, নার্সিং সুপারভাইজার পরিমল বণিক ও নার্সিং কর্মকর্তা মো. আমির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. দেবপদ রায়।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed