ছাতকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস এলাকায় সড়কের পাশ থেকে এ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ছাতক থানার এসআই পিযুষ দেবনাথ জানান সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা সকালে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারনা, ভোর রাতে গাড়িচাপায় তার মৃত্যু হতে পারে।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed