গাইবান্ধা-৩ আসনে জয় পেলেন নৌকার ইউনুস
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে বিজয়ী হয়েছেন মহাজোট মনোনীত নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার।
রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণণা শেষে ফল ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থী ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিলারা খন্দকার লাঙল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৮৫টি।
ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন এ আসনটির ভোটগ্রহণ সম্পন্ন হয়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩২টি। ভোটগ্রহণে ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫৭২ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত ছিলেন।
ইউনুস ও দিলারা ছাড়াও আসনটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী ছিলেন এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মিজানুর রহমান তিতু (আম) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু জাফর মো. জাহিদ (সিংহ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত বছরের ১৯ ডিসেম্বর গভীর রাতে ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে ২৭ জানুয়ারি নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed