সিলেটে কোর্ট থেকে ২০দিন ধরে শিশু নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জজকোর্ট এলাকা থেকে স্বপন (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে নগরীর থানাধীন লালাদিঘীরপাড়স্থ আহমদ মিযার কলোনীর বাসিন্দা মোঃ আলম মিয়া ও স্বপ্না বেগমের সন্তান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানাধীন কটরপাড়ায়।
এ ব্যাপারে স্বপনের মা স্বপ্না বেগম বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ১০১৪, তারিখ- ১৫/০১/২০১৯ইং।
জিডি সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি রোববার দুপুর ১টার দিকে স্বপনকে কোর্ট প্রাঙ্গণে রেখে তার মা স্বপ্না বেগম কাজ করতে যায়। কাজ শেষে কোর্ট প্রাঙ্গণে এসে স্বপনকে আর খোঁজে পাওয়া যায়নি। এরপর থেকে ২০দিন ধরে স্বপন নিখোঁজ রয়েছে।
হারানোর সময় তার পরনে ছিল সাদা শার্ট ও কালো রঙের হাফ প্যান্ট। তার উচ্চতা ৩ ফুট, গায়ের রং শ্যামলা, দেহের গঠন হালকা। সে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার সন্ধান পেলে নিখোঁজের মা স্বপ্না বেগেমের ০১৭৫৩ ৩৪৭২৫৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed