Main Menu

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-এমপিদের নিয়ে কটুক্তি ও তাদের ছবি বিকৃতি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে আবুল কালাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাতে সিলেট নগরীর আম্বরখানা লিচুবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। কালাম নোয়াখালী জেলার চাটখিলের রাম নারায়ণপুরের মৃত আমিন উল্লাহর ছেলে।

র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করা হয়।’

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থাসহ মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed