Main Menu

প্রেম করার জন্য নারীরা পাবেন ডেটিং লিভ!

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেম করার জন্য নারীরা ডেটিং লিভ বা ডেটিং করার ছুটি পাবেন। শুনতে অবাক মনে হলেও দু’টি সংস্থা এমনই নিয়ম চালু করেছে। তারা তাদের নারী কর্মীদের প্রেম করার জন্য সময় দিতেই এ উদ্যোগ নিয়েছে।

যে দু’টি সংস্থা ডেটিং লিভ চালু করেছে, সেগুলো চীনের জিয়াং শহরে অবস্থিত। আপাতত সেখানকার কর্মীরাই এই সুবিধা পাচ্ছেন।

কেন এমন সিদ্ধান্ত নিল ওই দুই সংস্থা? এমন প্রশ্নে তারা জানিয়েছে, কাজের চাপে মহিলা কর্মীরা প্রেম করার সময় পাচ্ছেন না। ফলে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে অফিসের কাজে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সংস্থা দু’টির ধারণা, ডেটিং লিভে গেলে মহিলা কর্মীদের মন ভালো হবে। তারা ছুটি থেকে ফিরে নতুন উদ্যমে কাজ করতে পারবেন। তবে দু’টি শর্ত আরোপ করা হয়েছে ডেটিং লিভের উপর। প্রথম বছরে ৮টির বেশি ডেটিং লিভ নেয়া যাবে না। আর দ্বিতীয়ত, এই লিভ পাওয়ার জন্য বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। শুধুমাত্র ২০ থেকে ৩০ বছর বয়সী নারী কর্মীরাই এ ছুটি পাবেন।

Share





Related News

Comments are Closed