ফ্রান্স প্রবাসী এনামুল কবির এনামের ইন্তেকাল
প্রবাস ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা স্বর্ণালী-বি, বাড়ী নং-৪ এর নিবাসী মরহুম হাজী আব্দুল মুকিত এর ২য় পুত্র, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরের ছোট ভাই, ভার্থখলা স্বর্ণালী সংঘের সাবেক সদস্য ফ্রান্স প্রবাসী এনামুল কবির এনাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)।
গত ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১:৩০ মিনিটে এনাম ফ্রান্সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা সোমবার (২৮ জানুয়ারী) ফ্রান্সে অনুষ্ঠিত হবে।
এদিকে ভার্থখলা স্বর্ণালী সংঘের সাবেক সদস্য ফ্রান্স প্রবাসী এনামুল কবির এনামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাহেদসহ সংঘের নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed