সিলেটে ব্যবসায়ীর বাসা থেকে ১২ লাখ টাকার মাল ডাকাতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদ বাজার এলাকার ছয়েফখান রোডে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের মহিলাদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা স্বর্ণালংকার, ল্যাপটপ, টিভি, মোবাইলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত ৯টার পর ছয়েফ খান রোডের অগ্রণী ৮৯ আহমদ আলী ভিলায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, বাসার মালিক ব্যবসায়ী সাজন আহমদ গ্রামের বাড়িতে ছিলেন। নির্জন স্থানে টিন সেডের বাসাটি হওয়ায় রাত ৯টার পর ৮-১০ জনের ডাকাত দল টিনের সেড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের মহিলাদের এক রুমে নিয়ে জড়ো করে। পরে ঘরের সকল রুম তছনছ করে নগদ টাকা, স্বর্ণ, ল্যাপটপ, টিভি, মোবাইলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সিলেট বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদাত হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানার এস আই কাউসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed