Main Menu

শাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পঞ্চমবারের মতো তিন দিনব্যাপী গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

সম্মেলনের আহ্বায়ক ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সম্মেলনের সচিব ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ইন্দোনেশিয়ার ড. দারদা ইফেনদি, মালয়েশিয়ার ড. নওশাদ আমিন প্রমুখ।

এবারের সম্মেলনে বাংলাদেশসহ মালয়েশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ১৭৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে রয়েছেন ইন্দোনেশিয়ার ড. দারদা ইফেনদি, ভারতের ড. সুদিপ্ত রায়, মালয়েশিয়ার ড. নওশাদ আমিন ও ড. মাকসুদুর রহমান খান।

গবেষকরা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

Share





Related News

Comments are Closed