সন্ত্রাসীদের হাত থেকে রেহাই চান উপশহরবাসী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সুনাম নষ্ট করার লক্ষে পার্শ্ববর্তি ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবগঞ্জ সোনারপাড়াস্থ নবারুণ এলাকার মো. ওয়ালিদ হোসেন তার সহযোগীদের নিয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় উপশহরে বিভিন্ন ধরণের টং, ভাসমান দোকান বসিয়ে সে নানা ধরণের অবৈধ ব্যবসা করার পায়তারা করছে। উপশহরে অবস্থিত সেটেলমেন্ট অফিসে গিয়ে চাঁদাবাজি, নানা ধরণের ভয়ভীতি প্রদর্শনই তার মূল পেশা।
তার যন্ত্রণায় শাহজালাল উপশহর এলাকাবাসী অতিষ্ঠ হয়ে আছে উল্লেখ করে তারা ওয়ালিদসহ বহিরাগত সন্ত্রাসীদের হাত থেকে রেহাই চান।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মো. ওয়ালিদ হোসেনকে বহিরাগত সন্ত্রাসী ও চাঁদাবাজ উল্লেখ করে উপশহর এলাকাবাসী তার বিরুদ্ধে আরো নানা অভিযোগ তুলে ধরেন।
শাহজালাল উপশহর আবাসিক এলাকাবাসীর পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপশহরের বাসিন্দা কামাল উদ্দিন।
লিখিত বক্তব্যে কামাল উদ্দিন বলেন- ওয়ালিদ নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কর্মী দাবি করে। অথচ আওয়ামী পরিবারের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। সে অসংখ্য মানুষের কাছ থেকে ভূমি অফিসের কাজ করে দেয়ার কথা বলে টাকা নিয়ে তাদেরকে কোনো ধরনের কাজ করে দেয়নি। উল্টো তাদের হয়রানী করছে।
এসময় তিনি সোনারপাড়ার ওয়ালিদ হোসেন তার সহযোগী সেপুল ও ফখর উপশহরের ছিনতাই কর্মকাণ্ডের মদদদাতা হিসেবেও উল্লেখ করেন।
তিনি বলেন- শুধুমাত্র ২২ নম্বর ওয়ার্ডের ভেতরেই উপশহর এলাকা সীমাবদ্ধ। কিন্তু সোনারপাড়া, তেররতন অথবা মেন্দিবাগ এলাকায় কোন ঘটনা ঘটলেই বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে উপশহরের নাম। বাস্তবে তেররতন ২৪ নম্বর ওয়ার্ড ও মেন্দিবাগ ২৩ নম্বর ওয়ার্ড এবং সোনারপাড়া ২১নং ওয়ার্ডের অন্তর্গত।
শাহজালাল উপশহরে দীর্ঘদিন ধরে বহিরাগত সন্ত্রাসীরা অপকর্ম করার পায়তারা করার চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে কামাল উদ্দিন বলেন- বর্তমান সরকারদলের নেতা পরিচয়ে এলাকা ও প্রশাসনে প্রভাব বিস্তার করে অপকর্ম ও অঘটন চালিয়ে যাওয়ারও চেষ্টা চালাচ্ছে একটি মহল। ওয়ালিদ ও তার সহযোগিরা এলাকাজুড়ে জুয়া ও তীর খেলার বোর্ড, ইয়াবা ব্যবসাসহ অসামাজিক কর্মকান্ড পরিচালনার পায়তারা চালাচ্ছে। কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম ও এলাকাবাসী মিলে তাদের অপকর্ম প্রতিহত করার কারণে তারা এখন কাউন্সিলর সেলিমের বিরুদ্ধাচরণ করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। তারা অবৈধভাবে উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাত দখল ও অবৈধস্থাপনা তৈরির চেষ্টা করে যাচ্ছে। এসবও প্রতিহত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছুদিন পূর্বে সন্ত্রাসী বাহিনী মিলে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে খুন করে। এই খুনের ঘটনায়ও ২২ নম্বর ওয়ার্ডবাসী মানববন্ধনসহ নানা ধরণের প্রতিবাদ করে। সেই সন্ত্রাসীরা বহিরাগতদের নিয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের উপর সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি দাবি জানান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপশহরের বাসিন্দা মাওলানা নিজাম উদ্দিন, লবিবুর রহমান লবিব, জাহাঙ্গীর আলম লুলু, মছরুর আহমদ চৌধুরী, এনাম উদ্দিন, শফিকুল হক, এহতেশামুল হক চৌধুরী, রাশেদ আহমদ চৌধুরী, এডভোকেট জুবের আহমদ খান, বদরুল আমিন হারুন, আফজাল আহমদ, সোহরাব আলী, সহিবুর রহমান কলা মিয়া, সামছুন নুর মাস্টার সহ অর্ধশতাধিক ব্যক্তি ।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed