সুনামগঞ্জে বেড়াতে এসে সাঁওতাল তরুণী ধর্ষিত
সুনামগঞ্জ প্রতিনিধি: আত্বীয়ের বাড়িতে বেড়াতে এসে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বাক প্রতিবন্ধী এক সাঁওতাল তরুণী ধর্ষণের শিকার হয়েছে।
ওই ঘটনায় মামলা হলেও গত চার দিন ধরে পুলিশের নিকট ধর্ষক অধরাই রয়ে গেল।
পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী মথুরকান্দি বাজারে আসার পর বাক প্রতিবন্ধী এক সাঁওতাল তরুণী গত বৃহস্পতিবার সন্ধায় বাজারে আসে।
এরপর বাজার থেকে ফেরার পথে রাত সোয়া ১০টার দিকে কাপনা গ্রামের রইছ উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম তাকে ধরে নিয়ে গিয়ে পাশের একটি বাঁশঝারের নীচে জোর পুর্বক ওই তরুণীকে ধর্ষণ করে।
এদিকে তরুণীর কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে খাইরুল ঘটনাস্থলে মুমুর্ষ অবস্থায় তরুণীকে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ধর্ষিতাকে ইউনিয়ন পরিষদের দফাদার কৃষ্ণ হাজংয়ের কাছে নিয়ে গেলে ওই তরুণীকে রাতেই থানায় নিয়ে যাওয়া হয়।
অপরদিকে তরুণী বাক প্রতিবন্ধী হলেও নিজ হাতে তার নাম ঠিকানা লিখে ধর্ষণের ঘটনা নিশ্চিত করলে রাতেই থানায় খাইরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
হবিগঞ্জের চুনারুঘাটের সাঁওতাল স¤প্রদায়ের ওই তরুণী বিশ্বম্ভরপুরের সীমান্তবর্তী একটি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।
ধর্ষিতাকে পরদিন শুক্রবার (১৮ জানুয়ারী) সকালে চিকিৎসা ও পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সাওতাল ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে এখন তার অন্যান্য ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিশ্বম্ভরপুর থানার এসআই ও মামলার তদন্তকারী অফিসার পবিত্র কুমার সিংহ রোববার জানান, অভিযুক্ত ধর্ষককে এখনও গ্রেফতার করতে পারিনি, তবে পুলিশী চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed