Main Menu

রিজার্ভ চুরির ঘটনায় এ মাসেই মামলা: অর্থমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে এ মাসেই নিউইয়র্কে মামলা করা হবে জানিয়েজন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কোনোভাবেই মামলা করার সময়সীমা (৩ ফেব্রুয়ারি) অতিক্রম করবে না বলেও জানান তিনি।

রোববার সচিবালয়ের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত আনতে করণীয় বিষয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় বাংলাদেশ ব্যাংকর গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মামলায় বিবাদী কারা বা কে হবে তা নির্ধারণের জন্য বাংলাদেশ ও নিউইয়র্কের আইনজীবীরা কাজ করছেন। তারাই এ বিষয়টি চূড়ান্ত করবেন।

‘মামলার জন্য আগামী ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত সময় আছে। এজন্য আমাদের একজন আইনজীবী আর আমারিকার একজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে বসে মামলার সময় ঠিক করবেন।’

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীর ফি বা কমিশন সম্পর্কে আমরা অবগত রয়েছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed