Main Menu

শ্রীমঙ্গলে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার সকালে মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল আদালতের বিচারক মাসুদুর রহমান চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আটককৃতরা হলেন- শ্রীমঙ্গল পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল হক তরফদার, পৌর আহবায়ক আব্দুল জব্বার আজাদ, কলেজ আহবায়ক সায়েদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সাবেক যুগ্ম আহবায়ক সোলেমান আহমদ মানিক, যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, বিএনপি কর্মী আজিজুর রহমান ও রাসেল আহমদ।

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গজনবী সিদ্দেকী জানান, নির্বাচন পুর্বে শ্রীমঙ্গল থানায় মারামারি মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়ে রবিবার মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পন করলে বিচারক আসামীদের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed