Main Menu

কমলগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগান এলাকা থেকে ৩ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি পৌরাণিক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শনিবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জ চা-বাগান থেকে প্রায় চার লাখ টাকা দামের এ মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জি গ্রামের জগদীশ রাজধরের বসতঘরে কষ্টিপাথর ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি জব্দ করে বিজিবি’র কুরমা বিওপি’র সদস্যরা। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি পাচারকারীরা মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ওই মূর্তিটি পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়। তবে কোথায় থেকে এটি এসেছে তা জানা যায়নি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed