Main Menu

সিলেটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ জিয়া মানেই স্বাধীনতা, শহীদ জিয়া মানেই গণতন্ত্র, শহীদ জিয়া মানেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষনা দিয়েই ক্ষান্ত হননি, একাত্তরের রনাঙ্গনে জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। ৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনে দেশ-জাতির ক্রান্তিলগ্নে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনায় আত্মনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনরুপে তুলে ধরেন শহীদ জিয়া। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাকশালী শাসনে নিষ্পেষিত জাতির ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জিয়া। তাঁর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজকের বাকশালী স্বৈরাচারী আওয়ামীলীগ দেশে রাজনীতি করার অধিকার পেয়েছিল। কিন্তু অবৈধ ক্ষমতার মোহে তারা ইতিহাস ভুলে মানুষের ভোট চুরি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। গণতন্ত্র ধ্বংস করে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেছে। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশনায়ক তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে একের পর এক মিথ্যা মামলায় ফরমায়েসী সাজা দিয়েছে। সর্বশেষ ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে তারা ধ্বংসপ্রায় গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিকরা বাংলার মাটিতে বেচে থাকতে তাদের শেষ রক্ষা হতে দিবেনা। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা অবশ্যই রুখে দাড়াতে প্রস্তুত রয়েছে।

শনিবার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান ও মাজহারুল ইসলাম ডালিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, ধর্ম সম্পাদক আল মামুন খান, তাতী বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বজলুর রহমান ফয়েজ, মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-আইন সম্পাদক আমিন উদ্দিন, যুবদল নেতা সাদিকুর রহমান সাদিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, ফখরুল ইসলাম ফারুক, মহানগর সহ-সভাপতি ফাত্তাহ বকশী, জেলা শ্রম সম্পাদক ইউনুস মিয়া, মহানগর কৃষক দল সভাপতি আব্দুল মান্নান পুতুল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে ছালিক আহমদ চৌধুরী, আব্দুল লতিফ খান, দিলোয়ার হোসেন জয়, এনামুল হক মাক্কু, জাহাঙ্গীর হোসেন, গিয়াস আহমদ মেম্বার, জিয়াউল ইসলাম, সামসুর রহমান শামীম, আব্দুল মন্নান, ফয়জুর রহমান, নজরুল ইসলাম, নুরুল ইসলাম বাচ্চু, ওসমান গণি, আলী আহমদ আলম, বুরহান আহমদ রাহেল, সালাউদ্দিন রিমন, মনিরুজ্জামান মনির, আসাদুল হক আসাদ, সোহেল ইবনে রাজা, আশরাফ উদ্দিন রুবেল, কামরান আহমদ, জামাল আহমদ, রুহেল আহমদ কালাম, আলী আকবর রাজন, দুলাল রেজা, তানিমুল ইসলাম তানিম, রফিক দেওয়ান, আব্দুল মুকিত, সোহেল, মাহবুবুল আলম সৌরভ, জাবেদ হোসেন, আব্দুস সাত্তার কুদরত, এবি শিহাব, রেজাউল কাদির রেজা, দিলোয়ার হোসেন সায়েম, মোজাম্মেল আলম সাদ্দাম, শাহীন আহমদ, সেলিম আহমদ, মকসুদ আহমদ রিপন, মহিবুর রহমান, দিলোয়ার হোসেন, রুবেল আহমদ, জুবের আহমদ, শাহিন আহমদ, ইমরান আহমদ, জাহিদ আহমদ, মামুন আহমদ, রনজিত, হোসাইন আহমদ, আজহারুল ইসলাম সামি প্রমুখ।

Manual2 Ad Code

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- আমি আরিফুল হক চৌধুরী বিএনপির সৃষ্টি। আর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই আমার রাজনীতির আদর্শ। মৃত্যুর পুর্ব পর্যন্ত বিএনপিই আমরা একমাত্র ঠিকানা। অপপ্রচারে কান না দিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দলীয় কার্যক্রমকে সুসংহত করার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে আমরা শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবোই।

Manual5 Ad Code

এদিকে একইদিন বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্ম দিন উপলক্ষে নগরীর তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর পরিচালনায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভয়াবহ ভোট ডাকাতি করে ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে চরম বেইমানী করেছে আওয়ামীলীগ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের পক্ষে আর কোনো দিন ক্ষমতায় আসা সম্ভব নয়। এজন্য তারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট ডাকাতির যত অবৈধ উপায় আছে সকল পথ ব্যবহার করে তারা ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের এসব গোপন পরিকল্পনা আস্তে আস্তে ফাঁস হতে শুরু করেছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন জনগণ মেনে নেয় নি। নির্দলীয় সরকারের অধীনে পূণরায় জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, হুমায়ুন কবির শাহীন, জিয়াউল হক জিয়া, যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আখতার হোসেন মিটু, মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, পরিবহন সম্পাদক জাকির হোসেন তালুকদার, পলি­ উন্নয়ন সম্পাদক আব্দুজ জব্বার তুতু, আমিনুর রহমান খোকন, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, সিনিয়র সদস্য কামাল হাসান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল হক আসাদ, সালাউদ্দিন রিমন, জামিল আহমদ, রায়হান আহমদ, কয়েস আহমদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, আব্দুস সাজ্জাদ আরিফ, হোসেন খান ইমাদ, মঞ্জুর আহমদ কামাল প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code