Main Menu

টস হেরে ব্যাটিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক: আজ শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামেছে সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি ।

এই ম্যাচে রংপুরের একাদশে যুক্ত হয়েছেন বিধ্বংসী প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। তার অন্তর্ভুক্তি যে দলটির শক্তিমত্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ক্যারিবীয় দানব ক্রিস গেইল অফ ফর্মে থাকায় রংপুরের ব্যাটিংয়ে মূল ভরসা তাই ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।

অন্যদিকে সিলেটের বড় ভরসা দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও আছেন দুর্দান্ত ফর্মে। সর্বশেষ সাক্ষাতে ওয়ার্নারের ফিফটির ইনিংসে ভর করেই রংপুরকে হারিয়েছিল সিলেট। এদিকে এই ম্যাচ দিয়েই এবারের বিপিএল থেকে বিদায় নিতে চলেছেন ওয়ার্নার। কনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন এই সাবেক অজি সহ-অধিনায়ক।

পয়েন্ট টেবিলের পঞ্চম দল রংপুর। অন্যদিকে সিলেটের অবস্থান ছয় নম্বরে। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক জয়ে সমান ৪ পয়েন্ট দুই দলেরই। তবে রান রেটে এগিয়ে রংপুর।
কাগজে কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর। তবু আসর জুড়ে ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে বেশ কয়েকবারই জয়ের কাছাকাছি গিয়েও হারতে হয়েছে সিলেটকে। তার সাথে যুক্ত হয়েছে অধিনায়ক ডেভিড ওয়র্নারের বিদায়। ২১ জানুয়ারি চোটের কারণে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন সিলেটের এই অজি অধিনায়ক।

রংপুর রাইডার্সের একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, রাইলি রুশো, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম।

সিলেট সিক্সার্সের একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, আফিফ হোসেন, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলক কাপালি, নিকোলাস পোরান, জাকির আলী, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, মেহেদি হাসান রানা।

Share





Related News

Comments are Closed