Main Menu

নবীগঞ্জে ভারতীয় নাসির বিড়িসহ গ্রেফতার ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনামপুর গ্রাম থেকে ২৩ লাখ ৬৪ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ও প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার গ্রেফতারকৃত আবুল বাশার তনুকে বিড়িসহ নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সোনামপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় বিড়ি উদ্ধার ও আবুল বাশার তনু নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই মোহাম্মদ ইমদাদুল হক জানান, ওই গ্রামের মোস্তফা মিয়া দীর্ঘদিন যাবত ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি আমদানী, বিক্রি ও পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ লাখ ৬৪ হাজার ভারতীয় নাসির বিড়ি, প্রাইভেটকার ও বাড়ির মালিক হাজী আব্দুল মতলিব মিয়ার পুত্র স্থানীয় কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া আবুল বাশার তনুকে আটক করা হয়। শুক্রবার তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।

Share





Related News

Comments are Closed