লন্ডন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা রুটের অভিজাত পরিবহন লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে বাসটির চালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজনের একজন লন্ডন এক্সপ্রেসের চালক এবং অন্যজন ট্রাকচালকের সহকারী বলে পুলিশ জানিয়েছে।
নিহত লন্ডন এক্সপ্রেসের চালক মো. আনোয়ার হোসেন ওরফে আনা ড্রাইভার (৫৫) এর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের দক্ষিণ ভাদাইরদেউল গ্রামে। তিনি শমশেরনগর ইউনিয়নের দক্ষিণ ভাদাইরদেউল মৃত মো. আব্দুল আজিজের বড় ছেলে ও মুক্তিযোদ্ধা, মৃত আব্দুল বাছিত মাস্টার এর ভাতিজা। আনোয়ার হোসেন ১ ছেলে ও ৪ মেয়ের জনক। ছেলে জেল পুলিশে চাকুরী করে। তিন মেয়ে বিবাহিত ও এক মেয়ে লেখাপড়ায় আছে।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাদের একজনকে ঢাকায় এবং দুজনকে সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন সংবাদ মাধ্যমকে জানান, “লন্ডন এক্সপ্রেসের বাসটি সিলেট যাচ্ছিল। সড়কের শশই ইসলামপুর এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যায়।”
ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওসি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed