Main Menu

জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারী শনিবার। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার দল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

Manual8 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ীতে জন্ম নেয়া জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি হন।

Manual6 Ad Code

জন্মবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, শনিবার দেশব্যাপী বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

Manual7 Ad Code

বিএনপির সিনিয়র নেতারা দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিট নানা কর্মসূচির মাধ্যমে জন্মবার্ষিকী পালন করবে।

Manual6 Ad Code

সিলেট জেলা বিএনপির কর্মসূচি

বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারী শনিবার বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে আলোচনা সভা।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌরুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানান।
এছাড়া নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌরশাখার নেতৃবৃন্দকে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালন করার আহবান জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code