হজযাত্রীদের বিমান ভাড়া কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: এবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, গতবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এবার ১০ হাজার ১৯১ টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার করা হয়েছে।
বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহবুব আলী জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজ পরিচালনায় অনিয়মের অভিযোগ তদন্ত শেষে ৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এসব এজেন্সির জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, স্থগিত, সর্বনিম্ন ১ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed