দেশের সকল জেলার মহাসড়ক চার লেন হচ্ছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের সকল জেলাকে চার লেনের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই পরিকল্পনার পাশাপাশি আরো বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল প্রতিষ্ঠা করাসহ আরো জ্ঞান বিজ্ঞানের প্রাঙ্গণ তৈরির কথা তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারের ‘বি’ ইউনিটের অধীভূক্ত বিভাগগুলোর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার এমন পরিকল্পনার কথা জানান।
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনান্ত্রী এম এ মান্নান আরো বলেন- ‘আমরা একটি উপগ্রহ প্রেরণ করেছি আরো একটি প্রেরণ করবো। যমুনা নদীতে টানেল তৈরি করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত, বিজ্ঞান মনষ্ক, ন্যায়, প্রগতিশীল সুন্দর একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা।’
এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা এই রাষ্ট্রে আমরা যারা আছি আমাদের প্রধান দায়িত্ব। আমরা তোমাদের জন্য আর্থিক সংস্থান সৃষ্টি করবো, প্রতিষ্ঠান তৈরি করবো। কিন্তু জ্ঞান-বিজ্ঞানের কাজটা, মননের কাজটি তোমাদের করতে হবে। তোমাদের শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করার আছে, তাদের কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করবে। তোমরা প্রকৃত মানুষ, প্রকৃত বাঙ্গালী হিসেবে গড়ে উঠো আমার প্রত্যাশা।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ডিন অধ্যাপক ড. আহমেদ কবির, অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, অধ্যাপক ডা. মইনুল হক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান। এছাড়া শাবিপ্রবির যৌন হয়রানি অভিযোগ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জোবায়দা গুলশান আরা ও তানভীর হোসেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র, সিলেবাস, মাইগ্রেশন ফর্ম এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র দেয়া হয়।
এদিকে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সন্ধ্যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed