কমলগঞ্জে আবেদনের ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে এবার মৌলভীবাজারের কমলগঞ্জেও আবেদনের ৫ মিনিটেই মিলছে বিদ্যুৎ সংযোগ।
কমলগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষে ‘আলোর ফেরিওয়ালা ‘নামের একটি কার্যক্রম চালু করে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিচ্ছে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস।
দেশের বিভিন্ন অঞ্চলের মতো কমলগঞ্জ উপজেলায় মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া মাত্র দেড় দিনে এ পর্যন্ত ৩৭টি সংযোগ দিয়েছে তারা।
পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন সরকার বলেন- কমলগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে ভ্যানযোগে সংযোগ প্রদানের সকল সরঞ্জামাদি নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। ভ্যাট সহ মাত্র ৫৬৫ টাকা দিয়ে আবেদনের ৫ মিনিটেই মিলছে বিদ্যুৎ সংযোগ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed