সিলেটে এসে জয়ের মুখ দেখলো খুলনা টাইটান্স
স্পোর্টস ডেস্ক: খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরের সিলেট পর্ব। ঢাকার প্রথম পর্বে টানা হারতে থাকা খুলনা টাইটান্স অবশেষে সিলেটে এসে জয়ের স্বাদ পেয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে রাজশাহী কিংসকে ১২৯ রানের টার্গেট দিয়েছিলো খুলনা টাইটান্স। তবে অল্প রানের টার্গেট অতিক্রম করতে পারেনি তারা। এক বল আগেই মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় কিংসরা।
১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে তেমন সুবিধা করতে পারেনি রাজশাহী কিংস। দুই ওপেনার মুমিনুল (৭) ও লরি ইভানস (০) বলার মতো রান করতে পারেননি। তবে ওয়ান ডাউনে খেলতে নামা অধিনায়ক মেহেদী মিরাজ শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন । তবে তিনি ১৬ বলে ইনিংস সর্বোচ্চ ২৩ রান করে তাইজুলের বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলে হতাশায় পুড়ে কিংসরা। সৌম্য সরকার ২ ও জাকির হোসের ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলে ৪৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে তাকে রাজশাহী। তবে তাদের শেষ ভরসা ছিলেন বিদেশী রিক্রুট রায়ান টেন ডেসকাট ।তবে তিনি ১৩ রানের বেশী করতে পারেননি । শেষ পর্যন্ত ১ বল আগেই ১০৩ রানে অলআউট হয়ে যায় কিংসরা।
খুলনা টাইটান্সের হয়ে জুনায়েদ ও তাইজুল তিনটি, মাহমুদউল্লাহ দুইটি এবং ডেভিড ভিসে একটি করে উইকেট লাভ করেনস।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনাকে ভালো শুরু এনে দিতে পারেননি জহুরুল ইসলাম এবং জুনায়েদ সিদ্দিকী। ৬ বলে ১৩ করা জহুরুল উদানার বলে আরাফাত সানির তালুবন্দি হলে ভাঙে ১৫ রানের ওপেনিং জুটি। অপর ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে (১৪) সরাসরি বোল্ড করে দেন রাজশাহী অধিনায়ক মেহেদী মিরাজ। এরপর উইকেটে দলের দুই সেরা ব্যাটসম্যান ডেভিড মালান ও অধিনায়ক মাহমুদউল্লাহ জুটি গড়েন। তবে দুজনই টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে ব্যর্থ হন। মালান ২১ বলে ১৫ রান ও অধিনায়ক রিয়াদ ১৩ বলে ৯ রান কলে সাঝঘরে ফিরেন। বিপিএলের প্রতিটি আসরে মতো এবারের আসরে ও ক্যারাবিয়ান ক্রিকেটারেরা ভালো পারফরম্যান্স করে আসছে। টিম খুলনা তাই ব্যাটিং বিপর্যয়ে ক্যারাবিয়ান ক্রিকেটার কারলোস ব্রাফেট এর দিকে তাকিয়ে ছিলো তবে ১২ বলে ৮ রান করে আরাফাত সানির বলে এলবির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরলে দলীয় বড় রানের সংগ্রহ করার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের । শেষ দিকে আরিফুল ২৬ ওডেভিড উইসি ১৩ করলে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৮ রান করে খুলনা টাইনান্স।
রাজশাহী কিংসের হয়ে উদানা, আরাফাত সানি ও মিরাজ দুটি উইকেট এবং মুস্তাফিজ একটি করে উইকেট লাভ করেন।
খুলনা টাইটান্স: জুনায়েদ সিদ্দিক, ডেভিড মালান, মাহমুদউল্লাহ, কার্লোস ব্রাফেট, নাজমুল হোসেন, আরিফুল হক, জহুরুল ইসলাম, ডেভিড ভিসে, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।
রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, ইয়ংকার, জাকির হাসান, লরি ইভানস, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা, আরাফাত সানী, কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed