সিলেটগামী বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে, নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বরযাত্রী নিয়ে সিলেটে আসার পথে একটি মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের কাছে বীরপাশায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫ জনের একজনকে হাসপাতালে নেয়ার পর ও অপর ৪ জন হাসপাতালে নেয়ার আগেই মারা যান বলে জানিয়েছেন মাধবপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান।
নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮), পরশ (২৫)।
এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- বর আশরাফুল ইসলাম (২৫), মুনতাসির (৩৫)। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত মুনতাসির জানান, তারা ঢাকার দক্ষিণ গোড়ার থেকে বরযাত্রী হয়ে সিলেট উপ-শহরে যাচ্ছিলেন। পথে দুপুর ২টার দিকে মাধবপুর পৌর শহরের কাছে বীরপাশায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাস ধুমড়ে-মুছড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মাধবপুর হাসপাতালে নিয়ে আসেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী এ খবর নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed