স্থায়ী জামিন পেলেন অভিনেত্রী নওশাবা
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।
স্থায়ী জামিন নিতে আজ (মঙ্গলবার) আদালতে উপস্থিত হন কাজী নওশাবা। পরে তার আইনজীবী এ এইচ ইমরুল হোসেন স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, কাজী নওশাবা আজ পর্যন্ত (১৫ জানুয়ারি) এই মামলায় জামিনে আছেন। এর আগেও তিনি এ মামলায় দুইবার অস্থায়ীর জামিন নিয়েছেন। তিনি জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি। অভিনয়ের কাজে তাকে ব্যস্ত থাকতে হয়। তাই তার স্থায়ী জামিনের আবেদন করছি।
এরপর বিচারক নওশাবাকে জিজ্ঞাসা করেন, ‘আপনার বিরুদ্ধে কি আর কোনো মামলা আছে?’ উত্তরে নওশাবা বলেন, ‘এই মামলা ছাড়া আর কোনো মামলা নেই।’ পরে বিচারক স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন।
অপরদিকে আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, নিরাপদ সড়ক আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট কাজী নওশাবা নিজের ফেসবুক থেকে অত্যন্ত আবেগী কণ্ঠে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে একজনের চোখ উঠিয়ে ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে। আপনারা যে যেখানে আছেন, কিছু একটা করেন।’
এজাহারে আরও বলা হয়, ওই আহ্বানের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এতে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তার এই প্রোপাগান্ডার উৎস জানতে ফোন করলে এর স্বপক্ষে তিনি সঠিক কোনো উত্তর দিতে পারেননি। ওই সময় জিগাতলায় এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি।
ওই ঘটনায় ৫ আগস্ট র্যাব-১ এর কর্মকর্তা আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭(২ ) ধারায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed