Main Menu

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে মানসিক ভারসাম্যহীন জুবেদ মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে কুশিয়ারা নদীর জালালপুর নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জুবেদ মিয়া ীেফেকরহ দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। জুবেদ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

জানা যায়, গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুবেদ মিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন জুবেদের পরিবারকে খবর দিলে তার আত্মীয়স্বজন লাশ সনাক্ত করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, জুবেদ মিয়া নামের যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিল, সে মানসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় নদী থেকে তার আত্মীয় স্বজন জুবেদ এর লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed